চ্যাম্পিয়নস লিগে নাটকীয় রাত—হার লিভারপুলের, জয়ে শীর্ষে আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগে নাটকীয় রাত—হার লিভারপুলের, জয়ে শীর্ষে আর্সেনাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – চ্যাম্পিয়নস লিগের লিগ-পর্বে বুধবার ছিল চমক, নাটক আর গোলবন্যায় ভরা এক রাত। অ্যানফিল্ডে অপমানজনক হার লিভারপুলের, দশ বছর পর বায়ার্নকে হারিয়ে শীর্ষে উঠল আর্সেনাল। একই রাতে জয়ের মুখ দেখেছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি।

লিভারপুল ১–৪ পিএসভি: অ্যানফিল্ডে ভরাডুবি
ক’মাস আগেই লিগজয়ী আর্নে স্লটের লিভারপুল এখন গভীর সঙ্কটে। টানা তিন ম্যাচে বড় ব্যবধানে হার, আর বুধবারের ফল সেই তালিকায় সবচেয়ে লজ্জাজনক। শুরুতেই ভ্যান ডাইকের হাত লাগানো বলে পেনাল্টি পেয়ে ইভান পেরিসিচ গোল করেন। দশ মিনিট পর সোবোসলাই সমতা ফেরালেও ভুলে ভরে গেল লিভারপুলের রক্ষণ। কোনাতে বল হেরে গোল ‘উপহার’ দিলেন। রিকার্ডো পেপির শট পোস্টে ফিরে এলে রিবাউন্ডে গোল করেন কুয়াইব দ্রিউয়েখ। স্টপেজ টাইমে আরও এক গোল হজম করে অ্যানফিল্ড স্তব্ধ হয়ে যায়।

আর্সেনাল ৩–১ বায়ার্ন: দাপটে শীর্ষে গানার্স
দশ বছর পর বায়ার্নকে হারাল মিকেল আর্তেতার আর্সেনাল। পাঁচ ম্যাচে পাঁচ জয় তুলে শেষ ষোলো নিশ্চিত করল তারা। ২২ মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন জুরিয়েন টিম্বার। কিছুক্ষণ পরেই সমতা ফেরান বায়ার্নের তরুণ প্রতিভা লেনার্ট কার্ল—চলতি মৌসুমে আর্সেনালের বিরুদ্ধে প্রথম গোল তাঁরই।
দ্বিতীয়ার্ধে পুরো নিয়ন্ত্রণ ছিল লন্ডনের দলের হাতে। বদলি হিসেবে নেমে গোল করেন ননি মাদুয়েকে ও মার্টিনেলি। বায়ার্নের তারকা হ্যারি কেন কার্যত নিষ্প্রভ—এটাই বায়ার্নের চলতি মৌসুমের প্রথম হার।

রিয়ালের জয়ে এমবাপের গোলবন্যা
মাত্র আট মিনিটে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। রিয়াল পিছিয়ে পড়েছিল চিকিনিয়োর গোলে, এরপর টানা তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। দ্বিতীয়ার্ধে তারেমি ব্যবধান কমালেও আবার গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। শেষ দিকে কাআবির গোল উত্তেজনা বাড়ালেও রিয়াল ম্যাচ জিতে নেয় ৪–৩ ফলে।

পিএসজি ৫–৩ টটেনহ্যাম: হ্যাটট্রিক ভিটিনহার
দুইবার পিছিয়ে থেকেও ৫–৩ জিতল পিএসজি। ম্যাচের নায়ক ভিটিনহা—হ্যাটট্রিক করে একাই টটেনহ্যামের রক্ষণ ভেঙে দেন। গোল করেন পাচো ও ফ্যাবিয়ান রুইজও। টটেনহ্যামের হয়ে রিচার্লিসনের জোড়া গোল এবং কোলো মুয়ানির গোল হলেও হার এড়াতে পারেনি লন্ডনের ক্লাব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top