ছত্তিশগঢ়ের মাওবাদী হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি সহ নিহত তাঁর চার নিরাপত্তারক্ষী

ছত্তিশগঢ়ের মাওবাদী হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি সহ নিহত তাঁর চার নিরাপত্তারক্ষী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, ছত্তিশগঢ়, ১০ই এপ্রিল : ভোটের মুখেই ছত্তিশগঢ়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় স্থানীয় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি সহ তাঁর চার নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। মাওবাদীদের আইইডি বিস্ফোরণে আরো বিজেপি কর্মী, পুলিশ কর্মী ও নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে খবর। নিখোঁজও হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার পরে মাওবাদীরা নিরাপত্তা রক্ষীদের অস্ত্র লুঠ করে পালিয়ে যায় বলে অভিযোগ। মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বেশ কিছুক্ষণ গুলির লড়াইও হয় বলেও খবর। এই হামলার জেরে সমস্ত নির্বাচনী প্রচার স্থগিত রেখেছেন ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top