ছাত্রদের চুলের বাহারে আপত্তি শিক্ষকের

ছাত্রদের চুলের বাহারে আপত্তি শিক্ষকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,২৮ শে আগস্ট : পড়ুয়াদের কারও লাল চুল, কারও বাদামী আবার কেউ গোলাপী রঙ করেছে চুলে। ছাঁটও বিভিন্ন রকম। কেউ চুল কেটেছে রোনাল্ডোর মত, আবার কেউ ছেঁটেছে এমবাপের মত।বাদ যায়নি শাহরুখ খান, আমির খান কিংবা হার্দিক পান্ডিয়াও। বড়দের এই ছাঁট দেখে উৎসাহিত হচ্ছে ছোটরাও। তারাও রকমারি ছাঁট দিয়ে স্কুলে আসতে চাইছে। যার জেরে বিড়ম্বনায় পড়ছেন শিক্ষকরা। কারণ ছেলে মেয়েদের ফ্যাশন স্টেটমেন্ট এত বাড়ছে যার ফলে পড়াশুনায় মন থাকছে না তাঁদের।

ভাঙড় ২ ব্লকের হাতিশালা সরোজিনী মাদ্রাসার চুল চর্চা নিয়েই এখন দিনভর চর্চা ভাঙড়ে। মাদ্রসার প্রধান শিক্ষক ইরফান আলি বিশ্বাস সম্প্রতি ম্যানেজিং কমিটির সভায় ছেলে মেয়েদের বাহারি চুল নিয়ে সরব হন। তাঁকে সমর্থন করেন অন্যরাও। এর পর প্রধান শিক্ষক নিজে বিভিন্ন ক্লাসে গিয়ে ছেলেমেয়েদের চুল , পোষাক, আই কার্ড পরীক্ষা করছেন। বেচাল দেখলেই ক্লাস থেকে বার করে দিচ্ছেন।ভাঙড়ের এই মাদ্রসায় কমপক্ষে তিন হাজার পড়ুয়া আছে, শিক্ষকদের সংখ্যা চল্লিশ এর বেশি। প্রধান শিক্ষক বলেন, ‘এই মাদ্রসার একটা সুনাম আছে। ছেলে মেয়েরা সেসবের তোয়াক্কা না করে নিজেদের মর্জি মত চলছে।দিন দিন পোষাক ,চুলের ফ্যাশন বাড়ছে। তাই অভিভাকদের সঙ্গে কথা বলে সব শিক্ষকদের সহযোগিতায় আমরা প্রতিদিন ছেলে মেয়েদের মনিটারিং করছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top