
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৮ ফেব্রুয়ারি, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলের সামনে বসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাদের অভিযোগ, সোমবার স্কুলের শিক্ষকেরা এমন কিছু বলেছে যার জেরে এক পড়ুয়া আত্মহত্যা করেছে। মৃত্যুর প্রকৃত কারন জানতে চেয়ে মঙ্গলবার দুপুরে স্কুলের সামনে বসে পরে একাদশ শ্রেণীর পড়ুয়ারা। এদিন ঘটনাটি উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার আংরাইল বিদ্যামন্দির উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে।
জানা গিয়েছে, গতকাল আংরাইল বিদ্যামন্দির উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর পড়ুয়া রিমা মণ্ডললের অভিভাবকে ডেকে নিয়ে শিক্ষকরা বেশ কিছু সময় কথা বলে। তার পরে শিক্ষক রুম থেকে রিমা কান্না করতে করে বেড়িয়ে যায়। পরে বাড়ি গিয়ে স্কুল ইউনিফর্ম পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পড়ুয়াদের দাবি, স্কুলে রিমাকে এমন কি বলে হয়েছে যার কারনে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তারা তার মৃত্যু কারন জানতে চেয়ে স্কুলের সামনের রাস্তার প্লাকার্ড হাতে নিয়ে বসে পরে। তাদের আরো অভিযোগ এর আগেও কয়েক জন পড়ুয়া শিক্ষকদের ব্যাবহারে আত্মহত্যা করেছে।যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো রকম প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।



















