
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২৩ এপ্রিল, ঝাড়গ্রাম পুলিশ লাইনে আচমকাই চলল এলোপাথাড়ি গুলি। জানা গেছে, জেলা পুলিশের চারতলা ভবনের ছাদে উঠে এলোপাথাড়ি গুলি চালাচ্ছেন বিনোদ কুমার নামের এক জুনিয়র কনস্টেবল।জুনিয়ার কনস্টেবল বিনোদ কুমার, আর্মার সেকশনে ডিউটি ছিল আজ তাঁর। বেলা একটা নাগাদ হঠাৎ করেই নিজের ৭।৬২ এম এম এস এল আর থেকে গুলি চালায়। প্রায় ১৮ রাউন্ড গুলি চালিয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রায় ১০০ রাউন্ড গুলি আছে তার কাছে। ব্যারাকে মহিল-পুরুষ অফিসার নিয়ে কয়েকশ জওয়ান বন্দি রয়েছে এই মুহুর্তে। সকলেই নিজেদের রুমে বন্দি করে রেখেছে।

ইতিমধ্যে অ্যান্টিল্যান্ড মাইন গাড়ি নিয়ে অপারেশন শুরু হয়েছে। গোটা এসপি অফিস ঘিরে ফেলেছে স্বসস্ত্র বাহিনী। এক এক দিকে এক এক জন এসডিপিও পদমর্যাদার অফিসার অপারেশনের নেতৃত্ত্ব দিচ্ছেন।নাম না করে পুলিশ কর্মীদের বক্তব্য ডি এম, এসপি মিলে প্রশাসনিক বাতাবরন এতটাই খারাপ করেছে যে তার জেরেই এই ঘটনাটি ঘটেছে।লকডাউনের কারণে রাস্তাঘাট ফাঁকা হওয়ায় বিনোদের ছোড়া গুলিতে কেউ আহত হয়নি।পরিবারের লোক, পুলিশ কর্মীদের সাথে কথোপকথনের পর অবশেষে রাত্রি ৯ টা নাগাদ ছাদ থেকে নেমে আসে বিনোদ কুমার। এই মুহুর্তে এসপি অফিসে পরিবারের সাথে কথা বলছেন তিনি।তবে এখনও গুলি চালানোর কোনও কারণ সামনে আসেনি।



















