
নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,২রা জুন : ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। নাম সুকুমার রায় (৬০) ।
জানা গেছে সকালে বাড়ির ছাদে উঠে আম পাড়ার সময় অসাবধানতার কারণে পা পিছলে পরে যান নীচে। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরিবারের সদস্যরা তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।



















