জগদ্দলের গোলঘর গভমেন্ট কোয়ার্টারে এস কে কে আর সি ক্লাব-সহ বাড়িতে দুষ্কৃতীদের বোমাবাজি, উদ্ধার একটি তাজা বোমা

জগদ্দলের গোলঘর গভমেন্ট কোয়ার্টারে এস কে কে আর সি ক্লাব-সহ বাড়িতে দুষ্কৃতীদের বোমাবাজি, উদ্ধার একটি তাজা বোমা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তর ২৪পরগণা:- জগদ্দলের গোলঘর গভমেন্ট কোয়ার্টারে এস কে কে আর সি ক্লাবে শুক্রবার গভীর রাতে পরপর দুটি বোমা মারে দুষ্কৃতীরা। তাছাড়া মাঠের পাশে বিনোদ প্রসাদ মাহাতো নামে একজনের বাড়ি দেওয়ালেও দুষ্কৃতীরা একটি বোমা মারে। কিন্তু বোমা মারার কারন নিয়ে ধোঁয়াশায় বাসিন্দারা।

জানা গিয়েছে, ৬০ বছরের প্রাচীন ওই ক্লাবটি। একসময় উত্তর ২৪ পরগনা জেলায় ফুটবল দুনিয়ায় যথেষ্ট সুনাম ছিল এস কে কে আর সি-র। এই ক্লাব থেকেই হাতেখড়ি নেওয়া অনেক ফুটবলার একদা কলকাতার মাঠে দাপিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top