জগৎ জননী মা থেকে পাষাণ মা-এর পরিচয় মিলল আরও একবার

জগৎ জননী মা থেকে পাষাণ মা-এর পরিচয় মিলল আরও একবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৮ জানুয়ারি, মাত্র দুদিনের এক কন্যা সন্তানকে ফেলে চলে গেল এক মা, ঘটনাটা ঘটেছে উত্তর জেলা ২৪ পরগনা হাবড়া থানার অন্তর্গত বুদোর হাটি বাজারের পাশে আজ ভোর পাঁচটার সময় পথচারী শুনতে পায় অসহায় কান্না, তড়িঘড়ি খোঁজাখুঁজি করতে থাকে। দেখতে পায় এক নির্জন জায়গায় জঙ্গলের মধ্যে পড়ে আছে একটি কন্যা সন্তান।

তারপরই সেই শিশুটিকে নিয়ে ছুটে চলে আসে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। সাথে সাথে তার ট্রিটমেন্ট শুরু করে দেয় ডাক্তার।পরিস্থিতি খারাপ থাকায় শিশুটিকে আই সি ইউ ভর্তি করে করা হয়। এই অমানবিক ঘটনায় কন্ঠ রুদ্ধ হয়ে পড়েছে সকলে। ইতিমধ্যে পুরো ঘটনাটি হাবড়া থানা ভারপ্রাপ্ত পুলিশ অধিকারী তদন্ত শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top