জঙ্গলে জ্বালানি কাঠ আনতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মহিলার

জঙ্গলে জ্বালানি কাঠ আনতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মহিলার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কুলতলি,৯ ই জুলাই :জঙ্গলে জ্বালানি কাঠ আনতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪পরগনা কুলতলী থানার বানচাপরী জঙ্গলে।
কুলতলী থানার দেউলবাড়ী গ্রাম থেকে আজ সকালে তিন মহিলা জ্বালানির কাঠ সংগ্রহ করতে যায় সুন্দরবনের বান চাবরি জঙ্গলে, তারা যখন জঙ্গল থেকে শুকনো কাঠ সংগ্রহ করছিল, ঠিক সেই সময় হঠাৎই একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে এক মহিলার উপরে, মহিলা চিৎকার করতে থাকলে অপর দুই সঙ্গী দূরে থেকে বাঘ দেখে পালিয়ে যায়।এবং গ্রামের লোকেদের খবর দেয়। খবর দেওয়া হয় স্থানীয় চিতুরি বিট অফিসে ও। দুই মহিলাকে সঙ্গে নিয়ে গ্রামের মানুষ ওই জঙ্গলে ঢুকে দেখে আম্মাজান মোল্লা নামে ওই মহিলার ক্ষতবিক্ষত দেহ জঙ্গলের মধ্যে পড়ে আছে । বন কর্মী ও স্থানীয় পুলিশের সহযোগিতায় জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার করে আনা হয় । এই ঘটনায় কুলতলির দেউলবাড়ী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top