নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি,১৪ নভেম্বর, ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে আজ বৃহস্পতিবার শিলিগুড়ি লায়েন্স নেত্রালয় ও ডুয়ার্স হিউম্যান কেয়ার সোস্যাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলও বিশ্ব ডায়বেটিস দিবস।
এইদিন পদযাত্রাটি শিলিগুড়ি গোষ্ঠপাল মুর্তির সামনে থেকে শুরু হয়ে গুরুংবস্তিতে গিয়ে শেষ হয়। এইদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত করিমুল হক এছাড়াও ছিলেন রাষ্ট্রপতি পুরুষ্কার প্রাপ্ত এবং সমাজসেবী সুদীপ্তা চ্যাটার্জী, ওয়ার্ড কাউন্সিলার এবং বিশিষ্ট সমাজসেবী নান্টুপাল ও ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির সম্পাদক বাবলু তালুকদার।
ওয়ার্ড কাউন্সিলার এবং বিশিষ্ট সমাজসেবী নান্টুপাল বলেন, ডায়াবেটিস প্রথম অবস্থাতে ধরা পড়লেই তার চিকিৎসা করা উচিত তাহলে পরে তা বড় আকার ধারণ করতে পারবে না।সকলকে এই বিষয়ে সচেতন থাকতে হবে ও সচেতন রাখতে হবে।



















