জনবসতিপূর্ণ এলাকায় কোরোনা চিকৎসা কেন? প্রশ্ন তুলে বিক্ষোভ স্থানীয়দের

জনবসতিপূর্ণ এলাকায় কোরোনা চিকৎসা কেন? প্রশ্ন তুলে বিক্ষোভ স্থানীয়দের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১০ এপ্রিল, কোরোনা উপসর্গ দেখা দিলে প্রথমে সেই রোগীকে রাখা হবে প্রধাননগরের নর্থ বেঙ্গল মেডিকো হাসপাতালে। সেখানেই সোয়াব টেস্ট করা হবে। এরপর রোগীর শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গেলে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হবে শিলিগুড়ির অদূরে মাটিগাড়া এলাকায় অবস্থিত চ্যাং এর নার্সিংহোমে। গতকালই এমনটা স্পষ্ট করেছেন রাজ্যের কোভিড-১৯ টাস্ক ফোর্সের সদস্য অভিজিৎ চৌধুরী। যদিও টাস্ক ফোর্সের এহেন সিদ্ধান্ত মানতে নারাজ আমজনতা। টাস্ক ফোর্সের সিদ্ধান্তের বিরোধীতা করে সরকারের সিদ্ধান্ত মোতাবেক কোরোনার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র নর্থ বেঙ্গল মেডিকো হাসপাতালের সামনে চলল তুমুল বিক্ষোভ

স্থানীয়দের বক্তব্য, মেডিকা নার্সিংহোমের আশেপাশে জনবসতি রয়েছে, তাই করোনার প্রাথমিক পরীক্ষা কেন্দ্র অন্যত্র করা হোক। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছিল। হয়তো সেই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি।প্রসঙ্গত, ডঃ অভিজিৎ চৌধুরী বলেন, মানুষকে ক্ষতি করে সরকার কোন কাজ করছে না। জনগনের কি সমস্যা রয়েছে তা অবশ্যই রাজ্য সরকারকে জানানো হবে, এরপর সরকার যা সিদ্ধান্ত নেবে তাই করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top