
নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর,২৮ শে আগস্ট :মেচাদায় একটি প্রকাশ্য জনসভায় উস্কানি মূলক মন্তব্যের জন্য জেলা পুলিশের পক্ষথেকে FIR করা হয়েছে কোলাঘাট থানায় বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের হয়েছে।মেচাদায় জনসভায় দিলীপ বাবু বলেন আমার নামে অনেকগুলো খুনের মামলা রয়েছে আমি নাকি খুন করেছি আমি যদি খুন করা শুরু করি বংশ লোপাট করে দেব ছেলে মেয়েদের মুখ কাউকে দেখতে দেবো না।
দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে যে মিটিং আজকে হওয়ার কথা ছিল যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো সত্ত্বেও তিনি যাননি সে নিয়েও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের বক্তব্য যে আজকে দিল্লিতে যেখানে মিটিং ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জাননি উনি চাইছেন কেন্দ্র থেকে লক্ষ লক্ষ টাকা দেয় সেই টাকার হিসাব দিতে হবে সেই কারনে যাননি।
পাশাপাশি এই সভা থেকে দিলীপ ঘোষ কর্মীদের উদ্দেশ্যে বলেন পুলিশ কিংবা তৃণমূল কর্মীদের মারুন। আপনারা যদি না পারেন তাহলে আপনারা বিজেপি কর্মী নন। আপনাদের পুলিশ মারুক অথবা টিএমসি মারুক আপনার পালটা মারুন বাকিটা আমি বুঝে নেব।এই নিয়ে শুরু হয়েছে চাপানোতর।



















