
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১১ এপ্রিল, নিজের জন্মদিনে পাওয়া জমানো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিল প্রতিবন্ধী কিশোর। করণের প্রকোপে গোটা রাজ্য, এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দেন করেছেন বহু মানুষ।এবার বারাসাত নবপল্লী বাসিন্দা বছর দশেকের রাধাকান্ত সাহা, নিজের জমানো জন্মদিনে পাওয়া টাকা ত্রাণ তহবিলে তুলে দিল। জন্মগত প্রতিবন্ধী সে কিন্তু তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকে।
শনিবার বরাসাত পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়-এর মাধ্যমে জন্মদিনের পাওয়া ৫০০০ টাকা তুলে দেয় সে।
পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, সমাজের এই দৃষ্টান্তমূলক ঘটনা অনেক মানুষকে অনুপ্রাণিত করবে।
কিশোরের মা শাশ্বতী দে সাহা জানান, ছেলের এই কাজে তারা যথেষ্ট খুশি, কাউকে জানাতে হয়নি টিভিতে করোনার ফলে মানুষের দুঃখ-দুর্দশা দেখে নিজের ক্ষুদ্র ক্ষমতায় নিজেই এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ছোট্ট রাধাকান্ত সাহা।



















