নিজস্ব সংবাদদাতা,ভরতপুর, ২২ শে ডিসেম্বর :জমিতে ট্রাক্টর যাওয়া নিয়ে বচশার জেরে গুলিবিদ্ধ হল এক স্কুল ছাত্র । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার গুন্দুরিয়া গ্রামে । আহত ছাত্রের নাম রাহুল পাল, সে গুন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পরিবারের অভিযোগ, রাহুল পালের বাবা নিলমাধব পাল শুক্রবার দুপুরে গ্রামের বাসিন্দা প্রান কৃষ্ণ পাল, বামাচরন পাল, দিনু পালদের জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়ে যাচ্ছিল তার জেরেই বচসা হয় জমি মালিকদের সাথে । বচশার জেরেই শনিবার সকালে নিলমাধব পালকে লক্ষ করে গুলি করে প্রান কৃষ্ণ পাল সহ তিনজন বলে অভিযোগ ।গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে নিলমাধব পালকে না লেগে শোজা লাগে তাঁর ছেলে রাহুল পালের পেটে । গ্রামের অন্যান্য বাসিন্দারা রাহুলকে আহত অবস্থায় উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ।
জমিতে ট্রাক্টর যাওয়া নিয়ে বচশার জেরে গুলিবিদ্ধ হল এক স্কুল ছাত্র
জমিতে ট্রাক্টর যাওয়া নিয়ে বচশার জেরে গুলিবিদ্ধ হল এক স্কুল ছাত্র
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















