জমির আল কাটা নিয়ে বিবাদের জেরে জমির মালিককে বেধড়ক মারধর

জমির আল কাটা নিয়ে বিবাদের জেরে জমির মালিককে বেধড়ক মারধর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা, ২০ শে জুন :জমির আল কাটা নিয়ে বিবাদের জেরে জমির মালিককে বেধড়ক মারধরের অভিযোগ দুই অভিযুক্তের বিরুদ্ধে। আহত জমির মালিক বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রতুয়া থানার নতুন চাঁদপাড়া গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে আহত নাম মোহাম্মদ আলী (৩০)। তাদের দুই বিঘা জমি রয়েছে সেই জমিতে চাষের জন্য জল দেওয়ার কাজ শুরু হয়েছে সেইমতো জমির চারদিকে আল দেওয়া হয়েছে।এদিন ভোররাতে হঠাৎই দেখতে পাই সাদিকুল শেখ সফিকুল শেখ নামে দুই ব্যক্তি তাদের আল কেটে দিয়েছে। ঘটনা দেখতে হবে প্রতিবাদ করলে মোহাম্মদ আলীর উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। ঘটনায় অন্যান্যরা ছুটে আসতে অভিযুক্তরা পালিয়ে যায়।মাথায় ও পিঠে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার মাথার আঘাত গুরুতর থাকায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দুই অভিযুক্ত নামে। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top