নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ২৭ নভেম্বর, শাসনের শিমুলগাছি গ্রামে জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ২ মহিলা সহ ৬, আহতরা বারাসাত হাসপাতালে ভর্তি শাসন থানায় অভিযোগ দায়ের।
শাসনের শিমুলগাছি গ্রামে আব্দুল মালেকের সাড়ে তিন বিঘা জমি গ্রামের কিছু লোক অবৈধ ভাবে দখল করতে চাইছে এই নিয়ে একাধিকবার শাসক দলের স্থানীয় নেতারা যার জমি তাকেই দেবা হবে জানিয়ে দেয় । আজ সকালে দশ বারো জন সেই জমি দখল করতে গেলে জমির মালিক বাঁধা দিলে লাঠি সাবল দিয়ে হামলা করে। এই ঘটনায় দুজন মহিলা সহ ছ জন আহত হয়। স্থানীয় মানুষ উদ্ধার করতে গেলে তাঁদের কেউ মারধর করা হয় বলে অভিযোগ। তারপরই শাসন থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি নিয়ে শাসন থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে।



















