
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১২ মার্চ, দেগঙ্গার বেড়াচাপা এক নম্বর পঞ্চায়েতের ভেলপুরি গ্রামে জমি নিয়ে দুই পরিবারের বিবাদ আহত দুই পক্ষের দশ জন আশঙ্কাজনক অবস্থায় বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয় দু জন কে অভিযোগ পালটা অভিযোগ দেগঙ্গা থানায়।
জমিবিবাদ কে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আহত ১০। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশ্বনাথ পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থার অবনতি হলে দুই জন কে ভর্তি করা হয় বারাসাত জেলা হাসপাতালে। আহতদের কোদালের বাঁটি,শাঁবল দিয়ে এলোপাতাড়ি মারধর করা বলে অভিযোগ । ন মাসের অন্তস্বত্তা ও একজন বৃদ্ধা কে মারধর করে রক্তাক্ত করা হয় । মুজিবুর সরদার ও মোফরেজ সরদার দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ। ঘটনায় উত্তেজনা দেগঙ্গার বেড়াচাঁপা-১পঞ্চায়েতের ভেলপুরি গ্ৰাম। দু’পক্ষের লিখিত অভিযোগ দেগঙ্গা থানায়।


















