জমি দখলকে ঘিরে বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তপ্ত দুর্গাপুর

জমি দখলকে ঘিরে বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তপ্ত দুর্গাপুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২ফেব্রুয়ারি ২০২১পশ্চিম বর্ধমান: ক্লাবের জমি দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে সোমবার রাত্রে উত্তপ্ত হল দুর্গাপুরের বেনাচিতির নতুনপল্লী। আহত উভয় পক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী।

“সংকটমোচন হনুমান মন্দির” বেশ কিছু ক্লাব সদস্য বিজেপি সমর্থক। সোমবার সেই জমিতে মন্দির নির্মাণের কাজ শুরু হলে ওই ক্লাবের বেশ কিছু সদস্য তৃণমূল কর্মী জমি দখলের অভিযোগ তোলে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে বচসা বাঁধে তারপর হাতাহাতি থেকে সংঘর্ষ । স্থানীয় বিজেপি নেতা ঘনশ্যাম সাউ অভিযোগ করেন কোন প্ররোচনা ছাড়াই তৃণমূল বহিরাগতদের নিয়ে এসে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় এবং মন্দির করতে বাধা সৃষ্টি করে। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে দাবি। তাঁদের মধ্যে বিজেপি সমর্থক মৃত্যুঞ্জয় রুইদাস হাসপাতালে ভর্তি। পাল্টা তৃণমূল নেতা রাজু সিং অভিযোগ করেন, ভোটের আগে বিজেপি এলাকায় অশান্তির সৃষ্টি করছে। তার দাবি বিজেপি দুষ্কৃতীদের হাতে তৃণমূলের বেশ কয়েক সমর্থক আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে গোটা এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দেয় দুর্গাপুর থানার পুলিশ।

আরও পড়ুন….বিজ্ঞাপনের জন্য আর্থিক প্রতারণার অভিযোগ উঠলো দুধ কোম্পানির বিরুদ্ধে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top