জমি নিয়ে মা ও ছেলের মধ্যে বচসা, আত্মঘাতী মা

জমি নিয়ে মা ও ছেলের মধ্যে বচসা, আত্মঘাতী মা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,২০ শে আগস্ট : দেড় কাঠা বাস্তু জমি দীর্ঘদিন ধরেই বিক্রি করতে চাইছিলেন মা। কিন্তু তাতে বাধা দিয়েছিল ছেলে। এ নিয়ে বেশ কিছুদিন ধরে মা ছেলের মধ্যে বচসা, অশান্তি লেগেই ছিল। রবিবার ছেলের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ ও জানাতে গিয়েছিলেন মা। ছেলেকে বাড়ি থেকে উৎখাত করতে চাইলে আদালতে অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয় পুলিশের তরফ থেকে। অবশেষে সোমবার রাতে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন অন্নপূর্ণা ঘোষ(৬৫)। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তাঁতকল মোড় এলাকার শান্তিনিকেতন পল্লীতে। খবর পেয়ে রাতেই ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

একে একে সমস্ত জমি ও বাস্তুবাড়ি বিক্রি করেদিয়েছেন অন্নপূর্ণা দেবী। শেষ সম্বল এই দেড় কাঠা জমির উপর বাস্তুবাড়িটি। সেটিও বিক্রির চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ছেলে গোপাল ঘোষ তাতে বাধা দেন। বাড়ি বিক্রি হয়ে গেলে স্ত্রী সন্তানকে নিয়ে কোথায় থাকবেন বলে প্রশ্ন তোলেন। এই নিয়েই কার্যত মা ও ছেলের মধ্যে অশান্তি লেগেছিল। সেই কারণেই ঐ মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে ক্যানিং থানার পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top