জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে ট্যাবলো সাজিয়ে প্রচারে বেরোলেন তৃণমূল প্রার্থী ডক্টর প্রদীপ কুমার বর্মা

জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে ট্যাবলো সাজিয়ে প্রচারে বেরোলেন তৃণমূল প্রার্থী ডক্টর প্রদীপ কুমার বর্মা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৩ মার্চ ২০২১ জলপাইগুড়ি: একটি ট‍্যাবলো সহ নির্বাচনী প্রচারে বের হলেন জলপাইগুড়ি বিধান‌সভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মা। অন‍্যদিকে চায়ে পে চর্চার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছে‌ন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ।

মঙ্গলবার সকালে শহরের কদমতলা মোড় থেকে পদযাত্রা করেন তৃণমূল নেতা সমর্থক‌রা। প্রার্থী‌কে নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন তারা। মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মা।দলীয় কর্মীদের নিয়ে প্রচারে ব‍্যাপক সাড়া মিলেছে বলে তিনি জানান। অন‍্যদিকে চায়ে পে চর্চার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছে‌ন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ। মঙ্গলবার সকালে শহরের ডিবিসি রোড এলাকার একটি চায়ের দোকানে চা পানের মধ‍্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে নিজের পরিচয় ঘটিয়ে ভোট প্রচার শুরু করেন তিনি। দলীয় কর্মীদের নিয়ে এলাকায় মানুষের কাছে হাত জোড় অরে ভোট ভিক্ষা করেন। জলপাইগুড়ি‌তে এবার জেতার ব‍্যাপারে খুবই আশাবাদী তিনি।

আরও পড়ুন…অত্যাচার করতো বাবা,সহ্যের সীমা পেরোতেই বাবাকে জ্যান্ত পুড়িয়ে মারল মেয়ে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top