জলবন্দি বোলপুর পৌরসভার একাধিক ওয়ার্ড

জলবন্দি বোলপুর পৌরসভার একাধিক ওয়ার্ড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম,২৯ শে সেপ্টেম্বর :নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে গত তিনদিন ধরে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে। আর এই বৃষ্টির ফলে দুর্গা পুজোর আগে চিন্তায় সাধারণ মানুষ থেকে শুরু করে পুজো উদ্যোক্তা ও প্রতিমা শিল্পীরা। তবে এরই মাঝে গোদের উপর বিষফোঁড়া বোলপুর পৌরসভা এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা। বোলপুর পৌরসভার অন্তর্গত ৫ ও ৬ নং ওয়ার্ডের উদয়পল্লী, ইন্দিরাপল্লী, খাস পাড়ার মতো নিচু এলাকায় জমেছে জল। বৃষ্টির কারণে জল জমেছে রাস্তায়, এমনকি বেশ কয়েকটি বাড়িতে ঢুকেছে জল। আর পুজোর আগে এমন অবস্থার সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষরা। এলাকার স্থানীয় বাসিন্দারা এইভাবে জল জমে যাওয়ার কারণ হিসাবে পৌরসভার নিকাশি ব্যবস্থার বেহাল দশাকেই দায়ী করেছেন। তাদের আরও অভিযোগ বারবার পৌরসভাকে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি দীর্ঘ কয়েক বছর ধরে। বৃষ্টি হলেই এমন ঘটনা ঘটে। এলাকার স্থানীয় বাসিন্দা সঞ্জয় কুমার পাল পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন, “নিকাশি ব্যবস্থার সুরাহার জন্য আমরা বারবার পৌরসভাকে জানিয়েছি। তারা কোনও ভাবেই গুরুত্ব দিচ্ছেন না।। আর এবছর জানালে ওনারা জানিয়েছেন যে, বরাদ্দ টাকার থেকে বেশি কাজ হয়েছে এই এলাকায়। অথচ সেই কাজ করা সম্ভব হচ্ছে না। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া উচিত।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top