জলাজমি ভরাট নিয়ে মুখ্যমন্ত্রীর সামনে তোপ সব্যসাচীর

জলাজমি ভরাট নিয়ে মুখ্যমন্ত্রীর সামনে তোপ সব্যসাচীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী । দর্শক আসন থেকে মাইক হাতে নিয়ে বিধাননগরের পদত্যাগী মেয়র তথা রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত জলাজমি ভরাট নিয়ে একের পর তোপ দাগতে শুরু করলেন সব্যসাচী। বিব্রত মুখ্যমন্ত্রী তাঁকে থামিয়ে বললেন, নিজের এলাকা নিয়ে বল। কিন্তু থামার পাত্র নয় বিতর্কিত বিধায়ক। বিধাননগরের ১৩ নম্বর ওয়ার্ডে ২৩টি ভেড়ি ও ৪৬টি পুকুর নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বাধ্য হয়েই বললেন, কোনও পুকুরই ভরাট করা যাবে না।

মুখ্যমন্ত্রীকে সব্যসাচী দত্ত এদিন অভিযোগ জানান, বিধাননগরে ওই ভেড়ি ও পুকুরগুলি দুটি সরকারি দফতরে আলাদা আলাদা রেকর্ড রয়েছে। মৎস দফতর সেখানে প্রতি বছর মাছ ছাড়ে অথচ ভূমি ও ভূমি রাজস্ব দফতর সেই জলাজমিকে ডাঙা হিসেবে চিহ্নিত করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top