জলের তলায় ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন বীরভূমের ১০ থেকে ১২ টি গ্রামের

জলের তলায় ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন বীরভূমের ১০ থেকে ১২ টি গ্রামের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম,১৭ ই আগস্ট : মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টি, আর এতেই ব্রিজের ওপর এক কোমর জল, যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রামের।সিউড়ি থেকে কোমা, জানুয়ারি ভগিরথপুর সহ ১০ থেকে ১২ টি গ্রামে যাতায়াতের একমাত্র প্রধান রাস্তা সিউড়ি বনসংখ্যা রাস্তা। আর এই রাস্তার ওপরে রয়েছে সিউড়ি শহরের মেন ক্যানেল, গতকালের ঘন্টা দুয়েকের বৃষ্টিতেই কার্যত ব্রিজের উপর এক কোমর জল। ফলে স্বাভাবিকভাবেই যাতায়াত বন্ধ হয়ে পড়েছে বহু মানুষের, যেতে হচ্ছে ঘুরপথে। বহু ছাত্র-ছাত্রী যেতে পারছে না স্কুল-কলেজে, যাতায়াতের যে রাস্তা রয়েছে তাও বেশ খানিকটা ঘুরপথে।

এলাকার বাসিন্দাদের দাবি বৃষ্টি হয়নি তেমন, কিন্তু যে ব্রিজ এই ক্যানেল এর উপর রয়েছে তা দীর্ঘ দিনের পুরনো এবং ভাষা ব্রিজ। অল্প বৃষ্টিতেই জল থৈ থৈ হয়ে যায় এই ব্রিজ। দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে বলা হচ্ছে ব্রিজ তৈরি হবে এবছরই, কিন্তু হয় না কোন দিন, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top