নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,২১ শে আগস্ট : দুর্গাপুর থানার ওয়ারিয়া ফাঁড়ির অন্তর্গত দূর্গাপুর মেইন গেট এলাকায় দুই নম্বর জাতীয় সড়কের ওপর বাইক দুর্ঘটনায় মৃত এক যুবক। পাপু যাদব(২৩) কোট মোড়ের বাসিন্দা। ঘটনায় আহত আরও তিন যুবককে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

স্থানীয় সূত্রে খবর একটি বাইকে করে তিনজন বাইক আরোহী জাতীয় সড়কের ওপর দিয়ে আসানসোলের দিকে যাওয়ার সময়, একজন পথচারী বাইকের সামনে চলে আসে। সে সময় আচমকা ব্রেক দিয়ে দাড়িয়ে পড়তেই। একটি ট্রাক তাঁদেরকে পিছন দিক থেকে ধাক্কা মেরে পালায়। ঘাতক ট্রাকের খোঁজে নেমেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ট্রাফিক পুলিশ



















