জাল ভোটার কার্ড বানানোর অভিযোগে গ্রেফতার এক

জাল ভোটার কার্ড বানানোর অভিযোগে গ্রেফতার এক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৮ শে জানুয়ারি : গোবরডাঙ্গা থানার অন্তর্গত সুবো বিশ্বাস নামের মসলন্দপুর চাঁদপুর নেতাজি পল্লী বাসিন্দার বিরুদ্ধে জাল ভোটার আইডি কার্ড বানানোর অভিযোগে গ্রেফতার করল মসলন্দপুর তদন্তকেন্দ্রের পুলিশ। অভিযুক্তকে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরে জাল ভোটার কার্ড বানানোর কাজ করতো অভিযুক্ত শুভ বিশ্বাস। স্থানীয় মানুষদের অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে শুভ বিশ্বাসকে। অভিযুক্তর বাড়ি থেকে উদ্ধার হয় একাধিক জাল ভোটার আইডি কার্ড। ও আই কার্ড বানানোর একাধিক মেশিন পত্র। সোমবার মসলন্দপুর তদন্তকেন্দ্রের পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃত অভিযুক্ত শুভ বিশ্বাস কে বারাসাত আদালতে পাঠানো হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top