
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,১১ই অক্টোবর:জাল সিমেন্টের গোডাউনে হানা পুলিশের। নামী কোম্পানির সিমেন্টের বস্তা খুলে সঙ্গে মাটি মিশিয়ে সেটা কে আবার প্যাকিং করে খোলা বাজারে বিক্রি করার অভিযোগে ৩ জন কে গ্রেফতার করেছে মিনাখাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মিনাখাঁর রাজেন্দ্রপুর গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিশ থানা দিয়ে ওই জাল চক্র কে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। একটি ৪০৭ গাড়ি ও নকল ১১০ বস্তা সিমেন্ট আটক করেছে পুলিশ। সঙ্গে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজন কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ধৃতদের কে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।



















