
নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,১৫ ই অক্টোবর:জিয়াগঞ্জ কান্ডে আট দিনের মাথায় পুলিশ জালে ধরা পরল মূল অভিযুক্ত। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সাগরদিঘী থেকে উৎপল বেহারা নামে এক রাজমিস্ত্রি কে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জেরায় অপরাধের কথা স্বীকার করেছেন উৎপল বেহারা।

বন্ধু প্রকাশ কে ৪৮হাজার টাকা ধার দিয়ে ছিল উৎপল। সেই টাকা দিতে অস্বীকার করে বলে বন্ধু প্রকাশ বলে দাবি পুলিশের । সেই কারনে বচসা চলছিল। বন্ধু প্রকাশ পালের সাথে টাকা নিয়ে বিবাদ চলছিল এবং গালিগালাজ করে তার জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহ উদ্ধার করার সময় বিছানায় মেলে বিমার কাগজ।সেই কাগজ সুত্র ধরেই উৎপল কে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাকে জেরা করে ছেড়ে দেওয়া হয় কিন্তু ফের সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। বন্ধু প্রকাশ পালের সাথে শেষ কথা হয় এই উৎপল বেহারার।



















