
নিউজ ডেস্ক,কলকাতা: জিয়াগঞ্জ কাণ্ডের গল্প ঠিক করে সাজাতে পারেনি পুলিশ । উৎপলের মতো একজন শারীরিক দুর্বল ছেলে পরিবারের তিনজনকে খুন করতে পারে তা বিশ্বাসযোগ্য নয় । দাবি বিজেপি নেত্রী ভারতী ঘোষের । তিনি বলেন, “ওটা একটা নাটক । উৎপল বেহারার শারীরিক গঠন খুবই দুর্বল । সে একই পরিবারের তিনজনকে খুন করবে, কেউ চিৎকার করবে না ? এই ঘটনা বিশ্বাসযোগ্য নয় ।



















