জেটিতে ধাক্কা, ডুবল নৌকা 

জেটিতে ধাক্কা, ডুবল নৌকা 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৬ ফেব্রুয়ারি ২০২১দক্ষিণ ২৪পরগণা,গোসাবাঃ খেয়া পারাপারের সময় জেটিতে ধাক্কা লেগে নদীতে ডুবল যন্ত্রচালিত নৌকা। বৃহস্পতিবার রাত্রি আট টা নাগাদ ঘটনাটি ঘটে সুন্দরবন কোস্টাল থানার আমতলী তে।

ঐ নৌকায় স্থানীয় মৌখালি হাইস্কুল থেকে সবুজসাথীর ৫৪টি সাইকেল নিয়ে তিন শিক্ষক ও ১৫ জন ছাত্র ফিরছিলেন। ভুটভুটিটি আমতলি বাজার সংলগ্ন খেয়াঘাটের জেটিতে ধাক্কা মারলে সেটি জলমগ্ন হয়। যদিও যাত্রীরা সকলেই নিরাপদে জেটিতে উঠে গিয়েছেন। নদীতে জোয়ার থাকায় সাইকেল বোঝাই ভুটভুটিটি জল থেকে তোলা সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে সাইকেল গুলি উদ্ধারের চেষ্টা চলছে। জলমগ্ন ভুটভুটি টিও উদ্ধারের কাজ শুরু করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন…মেদিনীপুর শহরে ঢুকে পড়ল দাঁতাল হাতি,আতঙ্কে এলাকার মানুষজন 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top