জেলাবাসীর কাছে বড়দিনের উপহার হিসাবে অধীর বার্তা নামক একটি মাসিক পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ

জেলাবাসীর কাছে বড়দিনের উপহার হিসাবে অধীর বার্তা নামক একটি মাসিক পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বহরমপুর , ২৫ শে ডিসেম্বর :জেলাবাসীর কাছে বড়দিনের উপহার হিসাবে অধীর বার্তা নামক একটি মাসিক পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ করা হল বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে। মঙ্গলবার জেলা কংগ্রেস কার্জালয়ে কেক কেটে এই অধীর বার্তার আনুষ্ঠানিক প্রকাশ করেন জেলা কংগ্রেস সভাপতি আবু হেনা সহ জেলা কংগ্রেস নেতৃত্ব। এদিন সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে এই অধীর বার্তার প্রকাশ করেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি আবু হেনা, অধীর বার্তার সম্পাদক সন্ময় ব্যানার্জী, বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী সহ জেলা কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সদস্যরা। এদিন বৈঠকে বিধায়ক মনোজ চক্রবর্তী জানান রাজ্যের বিরোধী মুখ হিসাবে সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর কর্মকান্ড ও জেলায় অধীর চৌধুরীর উন্নয়ন তুলে ধরা হবে এই পত্রিকার মাধ্যমে। এদিন তিনি আরও জানান এখন মাসে একবার এই পত্রিকা প্রকাশ করা হলেও আগামী দিনে কংগ্রেস নেতা কর্মীদের কথা চাহিদা মেনে মাসে দুবারও এই অধীর বার্তার প্রকাশ করা হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top