
নিজস্ব সংবাদদাতা,ভরতপুর , ২১ শে এপ্রিল :জেলায় শিল্প তৈরি হবে একমাত্র লক্ষ ভরতপুরে ভোট প্রচারে বললেন বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার ।
ভোটের দিন যত এগিয়ে আসছে ততই জোর কদমে চলছে প্রচার। আজ ভরতপুরে নির্বাচনী প্রচারে আসেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার । ভরতপুর বাজার থেকে পায়ে হেঁটে প্রচার শুরু হয়। ভরতপুরের বিভিন্ন গ্রাম আমলাই, মাশলায়, খয়রা, শিজগ্রাম ছাড়া ও বিভিন্ন এলাকায় প্রচার চালান নেতা ও কর্মীদের সঙ্গে। এদিন বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার বলেন প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছি যেখানে যাচ্ছি সেখানেই মানুষের সমর্থন আছে। মুর্শিদাবাদে শিল্পের প্রয়োজন আছে আমাদের এটাই মূল লক্ষ্য। মুর্শিদাবাদের অনেক মানুষ কর্ম সংস্থানের জন্য দেশের বাইরে থাকেন। আমরা চাই কোন মানুষকে যেন বাইরে যেতে না হয় শিল্পই একমাত্র লক্ষ। এবার বহরমপুর লোকসভায় দাদা দিদির রাজ শেষ হবে বিজেপি জিতবে।



















