
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৪ শে মে : ৩৪ থেকে নেমে ২২। লোকসভা ভোটে তৃণমূল নেতৃত্বের কাছে এই ফল অপ্রত্যাশিত ছিল। সেই ধাক্কায় ভোগগণনার পরের দিন বৈঠক হওয়ার কথা থাকলেও এক দিন পিছিয়ে আগামিকাল ২৫ মে দলের পর্যালোচনা বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। জয়ী এবং পরাজিত প্রার্থীদের পাশাপাশি জেলা সভাপতি, জেলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক এবং বর্ষীয়ান নেতা-নেত্রীদের বৈঠকে থাকতে বলা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, কেন এত বড় ধাক্কার মুখে পড়তে হল দলকে, সেই পর্যালোচনা ঘিরে কালকের বৈঠক উত্তপ্ত হওয়ার সম্ভাবনা। দলের একটি সূত্রের দাবি, মমতার কালীঘাটের বাড়িতে ওই বৈঠকে প্রার্থীদের হারের কারণ ব্যাখ্যা করতে হতে পারে মমতার কাছে।


















