জয় শ্রীরাম না বলার কারনে যুবককে মারধোর, থানায় অভিযোগ দায়ের।

জয় শ্রীরাম না বলার কারনে যুবককে মারধোর, থানায় অভিযোগ দায়ের।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,আসানসোল,২২শে জুলাই : জয় শ্রীরাম না বলার কারনে যুবককে মারধোর, থানায় অভিযোগ দায়ের ।
রাজ্যের অন্যান্য জায়গার মতো আসানসোলে জয় শ্রীরাম না বলার কারনে মারধোরের অভিযোগ উঠলো।সোমবার সকালে আসানসোল উত্তর থানার মুসদ্দি মহল্লার বাসিন্দা চাদর ফেরিওয়ালা ২৫ বছরের মহঃ ইসরার হুসেন ওরফে রিজওয়ান হীরাপুরের কালাঝরিয়া গ্রামে চাদর ফেরি করতে গেছিল সেইসময় চারজন ছেলে মোটরবাইক করে আসে এবং তাকে ঘিরে ধরে তাকে জয় শ্রীরাম বলতে চাপ দেয়।রিজওয়ান অস্বীকার করাতে তার পয়সা কেড়ে নেয় এবং মারতে শুরু করে।রিজওয়ান বিক্রির জন্য চাদরগুলো ফেলে রেখে কোনভাবে পালিয়ে মিনিবাস করে হীরাপুর থানায় আসে,পরিবারের লোক এসে হীরাপুর থানায় অভিযোগ করে। রিজওয়ান কে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top