জয় শ্রীরাম বলায় বিজেপি কর্মীকে মারধোর

জয় শ্রীরাম বলায় বিজেপি কর্মীকে মারধোর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বারুইপুর,৬ই জুলাই :এবার জয় শ্রীরাম বলায় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধোর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত রানা বেলিয়াঘাটা এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মীরা নাম রাজেন্দ্র পুরকাইত। এ বিষয়ে ইতিমধ্যেই বারুইপুর থানায় অভিযোগ করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। যদিও বিজেপি কর্মীর তোলা এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

দীর্ঘদিনের বিজেপি কর্মী রাজেন্দ্র এলাকায় কোন মিটিং, মিছিল থাকলে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতেন। রাজেন্দ্রের অভিযোগ সেই কারণে স্থানীয় মিছু তৃণমূল কর্মীর রোষানলে পড়েছিলেন তিনি। শুক্রবার বিকেলে যখন তিনি ও তার স্ত্রী শম্পা পুরকাইত নিজেদের বাগানে কাজ করছিলেন সেই সময় একদল তৃণমূল কর্মী তাদের উপর চড়াও হয়। বেধড়ক মারধোর করা হয় রাজেন্দ্রকে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করা হয়। ঘটনার পর স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এ বিষয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top