ঝড়ো হাওয়ার দাপটে ডুবল বাংলাদেশী বার্জ, বার্জকে ঘিরে উঠছে নানান প্রশ্ন

ঝড়ো হাওয়ার দাপটে ডুবল বাংলাদেশী বার্জ, বার্জকে ঘিরে উঠছে নানান প্রশ্ন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ৯ এপ্রিল, বৃহস্পতিবার ভোরে ঝড়ো হাওয়ার দাপটে চরে আটকে যায় বাংলাদেশী বার্জ। দক্ষিণ ২৪ পরগনার পুজালি থেকে ছায় নিয়ে বাংলাদেশের দিকে আসছিল বার্জটি। মাসখানেক আগে একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এই হুগলি নদীতে ডুবে গিয়েছিল ছাই বোঝাই অন্য একটি বার্জ। ফের একই ঘটনা ঘটল।অসতর্কতার কারণে বার্জটি আটকে যায় কুলপি থানার মন্তেশ্বর খাল এলাকার হুগলি নদীর চরে। আজ সকালে স্থানীয় মানুষজন দেখে খবর দেয় কুলপি থানায়। খবর দেওয়া হয় পোটটাস্টে। এরপরই সাধারণ মানুষদের একাধিক প্রশ্ন উঠে আসছে বার্জ চলাচল ঘিরে।

লোকডাউনের সময় ব্যাবসা কিকরে চলছে তা নিয়ে সন্দেহে সকলে। জানা যায়, জোয়ার আসতেই আটকে যাওয়া বার্জ তলিয়ে যায় হুগলি নদীতে, নাম- এমভি তোফা আরিফ→৪। জাহাজটি উদ্ধার করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে কিকরে বাংলাদেশের সঙ্গে ভারত এই ব্যবসা চলছে, তা নিয়ে এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top