
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১১ মে, গোটা দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনে ঝাড়খন্ড থেকে পায়ে হেঁটে ৪ জন শ্রমিক পৌঁছলেন সুন্দরবনে নিজের বাড়ি। জানা যায়, গত এক বছর আগে সন্দেশখালি রাজবাড়ীর ৪ জন শ্রমিক গিয়েছিল ঝাড়খন্ডে দিনমজুরের কাজ করতে।তারপর মরণ করোনা ভাইরাসের দরুন আটকে পড়ে এই ৪ শ্রমিক।একদিকে খাদ্যের সংকট, অন্যদিকে অর্থনৈতিক সমস্যা দুইয়ের টানাপোড়েনে অবশেষে প্রায় চারশো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সুন্দরবনে পৌঁছলেন ৪ জন শ্রমিক।
অন্যদিকে নদীয়ার জেলার পলাশীতে ইটভাটার কাজে গিয়ে আটকে পড়া ২৮ জন শ্রমিক সরকারি বাসে বাড়ি ফিরলেন রাজ্য সরকারের উদ্যোগে।রাজ্যে ফেরার পরই তাঁদের সকলের করোনা টেস্ট করার জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পাশাপাশি সোমবার খবর পেয়ে ঝাড়খন্ড থেকে আসা চার-শ্রমিককেও করোনা টেস্টের জন্য পাঠানো হয়েছে।



















