ঝড় থেকে বিমানবন্দরকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করল বিমানবন্দর কর্তৃপক্ষ। ঝড়ের দাপট যাতে কোন ক্ষতি না হয় সেজন্য বিমানবন্দরের 3সি প্রবেশদ্বার ছাড়া বাকি সব প্রবেশদ্বার বালির বস্তা দিয়ে আটকে দেওয়া হয়।

ইন্ডিগো ও স্পাইস জেট তাদের মোট সাতটি ছোট জেট উড়িয়ে নিয়ে যায়। এছাড়াও এয়ার লাইন্স এয়ার তাদের 3টি কার্গো বিমান উড়িয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
অসামরিক বিমান পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে আগামীকাল সকাল পাঁচটা পর্যন্ত কলকাতা বিমানবন্দরের অপারেটিং সিস্টেম পুরোপুরি বন্ধ রাখা হবে।




















