
৪ জানুয়ারি, ২০১৯ থেকেই বেশকিছু নতুন জুটিকে নতুন ভাবে পর্দায় দেখেছি আমরা।পর্দায় নতুন জুটিদের দেখে বেশ খুশি দর্শকরাও।সম্প্রতি আরও এক নতুন জুটি বেশ জনপ্রিয় হয়েছে টলিউড জগতে।মূলত দেবের সাথেই এতদিন রুক্মিনীকে দেখেছে দর্শক।এবার রুক্মিণী মৈত্রকে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়-এর সঙ্গে।
রসায়নে বদল এনে এবার রুক্মিণীর পাশে আবির।আশা করা যায়, আবিরের সঙ্গে রুক্মিনীর এই রসায়ন বেশ আকর্ষিত করবে দর্শকদের।শোনা যাচ্ছে, জিতের প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হতে চলেছে আবির-রুক্মিণীর নতুন ছবি ‘সুইজারল্যান্ড’। এর আগেও জিতের প্রযোজনা সংস্থার তরফে দুটো ছবির অফার করা হয়েছিল নায়িকাকে। কিন্তু ডেটের সমস্যার কারণে তা করতে পারেননি তিনি।



















