
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১১ এপ্রিল, রাজ্য দমকল বিভাগের অভিনব উদ্যোগ এর আগে দেখা গিয়েছিল হাসপাতাল পৌরসভাজীবাণু মুক্ত স্যানিটাইজার করছে প্রশাসন এবার দেখা গেল সরাসরি বসিরহাট সাকচুড়া টাকি রোড অর্থাৎ রাজ্য সড়ক ২ ও বিস্তীর্ণ সবজি বাজার এলাকায় স্যানিটাইজার করছেন আধিকারিকরা। এর মূল উদ্যোগ নিয়েছিলেন উত্তর ২৪ পরগনা তৃণমূলের জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল ফুটবলার ও বিধায়ক দিপেন্দু বিশ্বাস সহারাব হোসেন ও দমকল বিভাগের বিভিন্ন প্রশাসনিক কর্তারা।
শনিবার সকাল থেকে মূলত টাকি রোড এবং সাকচুড়া বিস্তীর্ণ বাজার রাষ্ট্রয়ত্ত ব্যাংক তৃণমূলের পার্টি অফিস সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় সকাল থেকে স্যানিটাইজার শুরু করেছেন। জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল বিধায়ক দিপেন্দু বিশ্বাস সকলকে সতর্ক থাকার কথা বললেন, সাথে আতঙ্কিত না হয়ে লকডাউন মেনে চলার অনুরোধ করেন।



















