টানা বৃষ্টিতে বজ্রপাতে জেলায় মৃতের সংখ্যা ৯ জন

টানা বৃষ্টিতে বজ্রপাতে জেলায় মৃতের সংখ্যা ৯ জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া,১২ ই আগস্ট : টানা বৃষ্টিতে বজ্রপাতে জেলায় মৃতের সংখ্যা ৯জন।এদের মধ্যে ৫জন মহিলা আর ৪জন পুরুষ। জেলার চাকলতোর ,পাড়া,বরাবাজার,সাঁওতালডিহিসহ বিভিন্ন এলাকার ঘটনা। একসঙ্গে বজ্রপাতে এত জনের মৃত্যু জেলায় এই প্রথম বার। এরা সেসময় অধিকাংশই চাষের কাজে মাঠে ছিলেন।

দু একজন বাড়ির মধ্যে ছিলো।ঘটনাস্থলেই এদের মৃত্যু হয়েছে।এখন জলমগ্ন পুরুলিয়া।গতকাল বিকেল থেকে বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টিতে নাজেহাল পুরুলিয়া। চাষের পরিস্থিতির উন্নতি হলেও এই মৃত্যুর ঘটনায় চাষীদের কপালে চিন্তার ভাঁজ। যদিও আজ সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top