টালা ব্রিজ বিপর্যয়ের জেরে চরম হয়রানির শিকার নিত্যযাত্রীরা

টালা ব্রিজ বিপর্যয়ের জেরে চরম হয়রানির শিকার নিত্যযাত্রীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ,১৪ই অক্টোবর:টালা ব্রিজ বিপর্যয়ের জেরে চরম হয়রানির শিকার নিত্যযাত্রীরা।
সপ্তাহের প্রথম দিনেই বন্ধ উত্তর কলকাতা ও শহরতলীর মোট ৯টি রুটের বাস। আপাতত দিনভর ওই রুটে চলবে না ৩০০-রও বেশি বাস। বন্ধ থাকছে ৭৮ (ব্যারাকপুর – ধর্মতলা), ২১৪ (সাজিরহাট – বাবুঘাট) ২০১ (নিমতা- এসডিএফএস) ১৮৫ (নিমতা- হাওড়া), ৩৪বি (ডানলপ- ধর্মতলা) ২২২ (বনহুগলী- বেহালা চৌরাস্তা) ৩৪ সি( নোয়াপাড়া- ধর্মতলা) ২০২ (নাগেরবাজার- সাইন্সসিটি) ৩২এ (দক্ষিণেশ্বর- সেক্টর ফাইভ)।এতদিন ধাপে ধাপে বাস বন্ধ রাখলেও আজ সমস্ত বাস বন্ধ রেখেছেন বাস মালিকরা। তাঁরা জানাচ্ছেন, টালা ব্রিজ বন্ধের কারণে ওই বাসগুলিকে ঘুর পথে যাতায়াত করতে হচ্ছিল। আর তাতেই বাড়ছিল জ্বালানির খরচ। এই মুহূর্তে ভাড়া বাড়ানো সম্ভব না হওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসবে পরিবহণ দফতর।অন্যদিকে টালা ব্রিজের জটে সপ্তাহের শুরুতেই দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। সোমবার সকালের ছবিটা কার্যত চিন্তার ভাঁজ ফেলেছে যাত্রীদের কপালে। চিড়িয়ামোড় থেকে সিঁথির মোড়, গাড়ির জন্য অপেক্ষায় করছেন বহু মানুষ। লম্বা লাইন ডানলপ ব্রিজের নীচে। একই অবস্থা পাইকপাড়ার মুখেও। অটোর অস্থায়ী রুট চালু হলেও পর্যাপ্ত অটো না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় দাঁড়িয়ে সাধারণ মানুষ। নেই ফলে দীর্ঘ সময়ের অপচয়, তিন থেকে চারগুন বেশি খরচ সত্ত্বেও সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে কার্যত কালঘাম ছুটছে নিত্যযাত্রীদের।সব মিলিয়ে কার্যত অচল শ্যামবাজার থেকে ডানলপের গোটা রাস্তা। এই বিপত্তির কথা স্বীকার করেছেন ডিসি ট্রাফিক সন্তোষ পান্ডে। সাম্প্রতিক অবস্থায় উদ্বিগ্ন লালবাজারের শীর্ষ কর্তারাও। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বলেই জানাচ্ছেন তাঁরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top