টালিগঞ্জ থানায় ঢুকে কনস্টেবলকে মার, ফের শহরে আক্রান্ত পুলিশ

টালিগঞ্জ থানায় ঢুকে কনস্টেবলকে মার, ফের শহরে আক্রান্ত পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১২ ই আগস্ট :ফের আক্রান্ত পুলিশ, টালিগঞ্জ থানায় ঢুকে কনস্টেবলকে মার ফের শহরে আক্রান্ত পুলিশ।
খাস কলকাতার বুকে থানায় ঢুকে কনস্টেবলকে মার! টেবিল চাপড়ে পুলিশকর্মীদের শাসানি। ঘটনাটি টালিগঞ্জ থানার। মত্ত অবস্থায় বাইক চালানোর অপরাধে এক যুবককে আটকের ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে টালিগঞ্জ থানা।

রবিবার রাতে রুটিনমাফিক এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। অভিযোগ, ঠিক ওই সময় চেতলার বাসিন্দা রণজয় হালদার নামে এক যুবককে মত্ত অবস্থায় বাইক চালানোর অপরাধে আটক করা হয়।খবর পেয়ে থানায় এসে হাজির হন যুবকের পরিবার ও প্রতিবেশীরা। থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। কয়েকজন থানায় ঢুকে গিয়ে টেবিল চাপড়ে পুলিশকে শাসান বলেও অভিযোগ। বাধা দিতে গেলে আক্রান্ত হন এক কনস্টেবল। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

 

যদিও যুবকের পরিবারের পাল্টা অভিযোগ, কর্তব্যরত পুলিশকর্মীরা মত্ত অবস্থায় তাঁদেরকেও মারধর করেন। পরে মধ্যরাতে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।টালিগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন যুবকের পরিবারের সদস্যরা। যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top