
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা, ২০ শে নভেম্বর :বসিরহাট মহকুমার বসিরহাট থানার বিরাম নগরের ঘটনা। আজ বুধবার ভোর রাতে সংগ্রামপুর সরুপনগর রোডের ধারে বিরামনগর বাজারে টায়ারের দোকানে আগুন লেগে যায় ।ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষ টাকার গাড়ির যন্ত্রাংশ থেকে চাকার টায়ার ।ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে এক ঘন্টা ধরে এই আগুন নেভায় ।ওই দোকানে অগ্নি নিরোধক যন্ত্র থাকলেও। সেই সময় কাজ করিনি। কি করে আগুন লাগল তদন্ত শুরু করেছে। পুলিশ প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বিরামনগর বাজারে বেশ কিছু দোকান রয়েছে কিছু দোকানে আগুন লাগলে সেটা ক্ষয়ক্ষতি হয়নি ।সবমিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা। ওই দোকানের মালিক মফিজুল গাজী বলেন দোকান বন্ধ করে রাত বারোটা নাগাদ আমরা বাড়ি চলে যাই ।কি করে আগুন লেগেছে আমরা জানিনা। সকালে এসে দেখি বশীভূত হয়ে গেছে ।দোকান পুলিশ তদন্ত করে দেখুক।


















