টেলিগ্রামের ৩,১০০-এর বেশি চ্যানেল বন্ধ, অনলাইন পাইরেসি রুখতে কেন্দ্রের কঠোর পদক্ষেপ

টেলিগ্রামের ৩,১০০-এর বেশি চ্যানেল বন্ধ, অনলাইন পাইরেসি রুখতে কেন্দ্রের কঠোর পদক্ষেপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – কেন্দ্র সরকারের বড় উদ্যোগে অনলাইন পাইরেসি রুখতে টেলিগ্রামের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। সিনেমা হল বা ওটিটি প্ল্যাটফর্মে নতুন ছবি বা ওয়েব সিরিজ মুক্তির কিছুক্ষণের মধ্যেই অনেক সময় তা বিনামূল্যে মোবাইলে পৌঁছে যায়। এই বেআইনি কনটেন্ট ছড়ানোর অন্যতম মাধ্যম হচ্ছে টেলিগ্রামের বিভিন্ন চ্যানেল।
সরকারি সূত্রে জানা গেছে, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের অভিযোগের ভিত্তিতে বিশেষ তদন্ত শুরু হয়। জিও সিনেমা এবং আমাজন প্রাইম ভিডিও অভিযোগ জানায় যে তাদের কপিরাইট সুরক্ষিত সিনেমা ও ওয়েব সিরিজ বহু টেলিগ্রাম চ্যানেলে অবৈধভাবে আপলোড এবং শেয়ার করা হচ্ছে। তদন্তে মোট ৩,১৪২টি টেলিগ্রাম চ্যানেলকে চিহ্নিত করা হয়েছে, যেখানে পাইরেটেড সিনেমা, টিভি সিরিজ এবং অন্যান্য OTT কনটেন্ট বেআইনিভাবে ছড়ানো হচ্ছিল।
কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। তথ্য প্রযুক্তি আইন ২০০০ এবং কপি রাইট অ্যাক্ট, ১৯৫৭-এর আওতায় টেলিগ্রামকে নোটিস পাঠানো হয়েছে। নোটিসে বলা হয়েছে, সংশ্লিষ্ট চ্যানেলগুলিতে কপিরাইট সুরক্ষিত কনটেন্ট বেআইনিভাবে হোস্ট, শেয়ার এবং বিতরণ করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, তিন ঘণ্টার মধ্যে চ্যানেলগুলি বন্ধ করতে হবে এবং সমস্ত অবৈধ কনটেন্ট সরিয়ে ফেলতে হবে।
সরকারি মহলের মতে, টেলিগ্রামে বড় ফাইল শেয়ার করার সুবিধা এবং ব্যবহারকারীদের পরিচয় গোপন রাখার সুযোগ অনেক সময় অপব্যবহারের কারণ হয়ে দাঁড়ায়। এই কারণে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে আরও দায়বদ্ধ করার দিকে জোর দেওয়া হচ্ছে। কেন্দ্র জানিয়েছে, অনলাইন জগতে কপিরাইট সুরক্ষা এবং পাইরেসি রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও বাড়ানো হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top