টোটো চাপা পড়ে মৃত্যু হল বছর আড়াই এর এক শিশুর

টোটো চাপা পড়ে মৃত্যু হল বছর আড়াই এর এক শিশুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ,৯ই মার্চ: শনিবার দুপুরে খেলতে গিয়ে টোটো চাপা পড়ে মৃত্যু হল বছর আড়াই এর এক শিশুর । মৃত ওই শিশুর নাম আয়ুস বর্মণ। ঘটনাটি শহর শিলিগুড়ি সংলগ্ন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গির বড়ুয়া পাড়ার। ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বড়ুয়া পাড়ায় এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই ব্যস্ত ছিলেন আয়ুসের মা সহ পরিবারের অন্যান্যরা। সেসময় পাড়ার বাচ্চাদের সাথে খেলাধূলোয় ব্যস্ত ছিল আয়ুস। ওই সময় এক টোটো চালক এলাকায় মাংস কিনতে যান। টোটো স্টার্ট করে রেখেই টোটো থেকে নেমে যান তিনি। সেই টোটোতেই খেলতে গিয়ে টোটো সমেত ওই শিশুটি গর্তে উলটে যায়। চোট লাগে মাথায়। আশংকাজনক অবস্থায় তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। অন্যদিকে, এই ঘটনায় ওই টোটো চালককে আটকে রাখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে।

মৃত ওই শিশুর দাদু শিবু সিংহ রায় বলেন, টোটো চালকের গাফিলতির জন্যই তার নাতি প্রাণ হারাল। তারা টোটো চালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। তিনি আরও বলেন, টোটো চালকের উচিৎ ছিল টোটো থেকে নামার সময় গাড়ি থেকে চাবি খুলে নেওয়ার। যদিও তিনি তা করেননি। এবিষয়ে ওই টোটো চালকের কঠোর শাস্তির দাবী করেছেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top