টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল আরও এক মাস

টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল আরও এক মাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – টোটো রেজিস্ট্রেশনের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। তবে বহু টোটো মালিকের আবেদনের ভিত্তিতে সেই সময়সীমা বাড়াল পরিবহণ দপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত টোটো নথিভুক্তিকরণের আবেদন করা যাবে। বুধবার পরিবহণ দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ঘোষণা করেছে।

রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল দপ্তর। প্রতিটি টোটোর গায়ে কিউআর কোড-সহ স্টিকার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। গত মাসের ১৩ তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হলেও দেড় মাস কেটে গেলেও আবেদন তেমন হয়নি। তাই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, এক হাজার টাকা ফি দিয়ে টোটো মালিক বা চালকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন, যেখানে কিউআর কোড থাকবে। সেই স্টিকার টোটোর গায়ে লাগিয়ে রাখতে হবে। এই শুমারির পর টোটো নিয়ন্ত্রণে নতুন গাইডলাইন আনার পরিকল্পনা করছে সরকার। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পুরসভা বা পঞ্চায়েত স্তরে রুট নির্ধারণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে টোটো চালাতে হলে নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নেওয়াও বাধ্যতামূলক হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top