
মধ্যপ্রদেশ: ট্রলি নেই। তাই বাধ্য হয়েই শয্যাশায়ী এক রোগীকে বিছানার চাদরে শুইয়ে টানতে টানতে এক্স-রে রুমে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে।ঘটনা মধ্যপ্রদেশের জব্বলপুরের নেতাজি সুভাষচন্দ্র বোস মেডিক্যাল কলেজ হাসপাতালের। ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷ চিকিৎসাক্ষেত্রে গাফিলতির অভিযোগ তুলে তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। ঘটনায় এখনও পর্যন্ত হাসপাতালের তিন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে৷


















