
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগণা,২২ শে জুন : রোজকার মতো কাজে বেরিয়ে ছিল উত্তর ভাগের বাসিন্দা বছর পঁচিশের কৌশিক ভট্টাচার্য। কাজ করতো পার্ক সার্কাসের এক সিকিউরিটি কোম্পানি তে। শুক্রবার রাত সাড়ে দশটার সময় বারুইপুর স্টেশনে ট্রেন থেকে নেবে বাড়ি যাবার উদ্দেশ্যে স্টেশন থেকে একটা অটো ধরে। সেই অটোতে আট জন প্যাসেঞ্জার ছিল। অটো টি ক্যানিং রোডে ফুলতলার আগে পালপাড়ার কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক কে সাইড দেওয়ার জন্য। কিন্তু দ্রুতগতিতে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অটোতে ধাক্কা মেরে বেরিয়ে যায়। ওই ঘটনায় কৌশিক সহ দুজন আহত হয়। কৌশিকের গুরুতর চোট লাগে মাথায়। সেই অবস্থায় স্থানীয়রা কৌশিক কে নিয়ে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসে।
আরো এক যাত্রী কেশব দাস এর গুরুতর চোট লাগে ওই অটোতে। তাকেও স্থানীয়রা বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসে।
কৌশিক ভট্টাচার্য্য কে বারুইপুর হসপিটালের ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা শুরু করার কিছুক্ষন পরে মৃত্যু হয়।
কেশব বাবু বারুইপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পরে বারুইপুর থানার পুলিশ এসে কৌশিক ভট্টাচার্য এর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়, পাশাপাশি ঘাতক ট্রাকটিকে খোঁজার চেষ্টা করছে পুলিশ।



















