ট্রাফ্রিক পুলিশের সামনেই ঘটে গেল দুর্ঘটনা, পুলিশের দায়িত্বের উপর প্রশ্ন তুলল জনগণ

ট্রাফ্রিক পুলিশের সামনেই ঘটে গেল দুর্ঘটনা, পুলিশের দায়িত্বের উপর প্রশ্ন তুলল জনগণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৬ ফেব্রুয়ারি, সামনে ট্রাফিক পুলিশ, কিন্তু তাঁর থাকা সত্বেও দুর্ঘটনায় মৃত্যু ১। ঘটনাটি ঘটেছে বুধবার দুই নম্বর জাতীয় সড়কের কালীবাড়ি মোড়ে।

জানা গিয়েছে, রানিগঞ্জের দিক থেকে আসা একটা ইন্ডিয়ান অয়েলের ট্যাংকারকে ধাক্কা মারল ঘাগার বুরি থেকে আসা একটি বাইক। ঘটনাস্থলেই বাইক আরোহী অনুরাগ চ্যাটার্জী (বয়স ৩০)-র মৃত্যু হয়। জানা গিয়েছে, অনুরাগ আসানসোলের ডিপো পাড়ার বাসিন্দা। প্রশ্ন উঠছে এত ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে দুর্ঘটনা ঘটলো।রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকাজুড়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top