ট্রেনে জোরে গান বা রিল দেখলে ৫ হাজার টাকা জরিমানা, ৬ মাসের জেলের সতর্কবার্তা দক্ষিণ রেলের

ট্রেনে জোরে গান বা রিল দেখলে ৫ হাজার টাকা জরিমানা, ৬ মাসের জেলের সতর্কবার্তা দক্ষিণ রেলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: ট্রেনের কামরায় সহযাত্রীদের বিরক্ত করে জোরে গান শোনা, মোবাইলে উচ্চস্বরে রিল দেখা কিংবা ফোনে চিৎকার করে কথা বলার অভিযোগ দীর্ঘদিনের। এবার এই ধরনের আচরণ রুখতে কড়া সতর্কবার্তা দিল দক্ষিণ রেল। রেলস্টেশন বা ট্রেনে উচ্চস্বরে গান চালিয়ে অন্য যাত্রীদের বিরক্ত করলে জরিমানা, এমনকি জেলও হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বর্তমানে বাড়ি বা খোলা জায়গার পাশাপাশি ট্রেন, বাস ও মেট্রোতেও রিল বানানোর প্রবণতা বেড়েছে। একই সঙ্গে অনেক যাত্রী হেডফোন ব্যবহার না করে মোবাইলে জোরে গান চালান কিংবা রিল দেখতে থাকেন। এতে সহযাত্রীদের অসুবিধা হলেও অনেক সময় অনুরোধে কাজ হয় না। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, লোকাল ট্রেনে প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁদের।

কী বলা হয়েছে দক্ষিণ রেলের বিজ্ঞপ্তিতে?

দক্ষিণ রেলের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ট্রেন বা স্টেশনে উচ্চস্বরে গান চালিয়ে যাত্রীদের উত্ত্যক্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। বিজ্ঞপ্তিতে প্রথমবার নিয়ম ভাঙার জন্য ১,০০০ টাকা জরিমানা এবং সতর্ক করার পরও একই অভিযোগ বারবার উঠলে ছ’মাসের জেল ও ৫,০০০ টাকা জরিমানার কথা উল্লেখ করা হয়েছে।

এই সচেতনতামূলক বার্তা সমস্ত স্টেশনে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের কাছে হিন্দি ও ইংরেজি—দুই ভাষাতেই বার্তাটি পৌঁছে দিতে বলা হয়েছে। পাশাপাশি, মোবাইল ফোনে জোরে কথা বলা এবং উচ্চস্বরে রিংটোন বাজানো থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণ রেলের বক্তব্য অনুযায়ী, ট্রেন সফরে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতেই এই উদ্যোগ। তবে এই ধরনের সমস্যার মুখোমুখি শুধু দক্ষিণ রেলের যাত্রীরাই নন। লোকাল ও দূরপাল্লার ট্রেন—দুই ক্ষেত্রেই এমন অভিযোগ শোনা যায়। ফলে অন্যান্য রেলওয়ে জোনেও একই ধরনের নির্দেশ কার্যকর হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top